২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

হবিগঞ্জে তারেক রহমান

‘নির্বাচনের আগেই বিকাশে টাকা পাঠিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন


নির্বাচনের আগেই একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

 

একটি দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর নিচ্ছে, মা-বোনদের মোবাইল নম্বর নিচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে? বিকাশ নম্বর নিচ্ছে, ফোন নম্বর নিচ্ছে, টাকা পাঠাচ্ছে, অনেকে ধরাও পড়েছে।’ 

 

তিনি বলেন, ‘নির্বাচনের আগে যারা মানুষকে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয়। এ দেশে একমাত্র শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেখিয়েছেন কীভাবে দুর্নীতি দমন করতে হয়।’

 

জনসভায় তারেক রহমান বলেন, ‘এই দেশে একমাত্র ধানের শীষ ও বিএনপিই সাধারণ মানুষের কথা চিন্তা করে। যারা নির্বাচনের আগেই টাকা ছড়িয়ে দেয়, তারা কখনোই জনগণের কল্যাণে কাজ করতে পারে না।’


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, তারেক জিয়া, বিএনপি, সিলেট, নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ