২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

মৌলভীবাজার

ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহমান

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক জয়ী হলে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে জানিয়ে তারেক রহমান বলেন, ‘১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।’

 

তিনি বলেন, বিএনপির সরকার ,মা–বোনদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। বহু মানুষ বিদেশে যায়। আমরা মানুষকে ট্রেনিং দিতে চাই। সুযোগ তৈরি করতে চাই।’

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।

 

‘বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে’—মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান।

 

তারেক রহমান বলেন, ‘বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল, গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে।’

 

ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল বিএনপি। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই।’


এর আগে, দুপুর সাড়ে ১২ টায় সহধর্মিনী ডা. জুবায়দা রহমানকে সঙ্গে নিয়ে সিলেটে জনসভায় এসে উপস্থিত হোন তারেক রহমান। এ সময় মাঠজুড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা তাদের স্বাগত জানান। 

 

উল্লেখ্য, গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে রাত ১টার দিকে গাড়িবহর নিয়ে শ্বশুরবাড়ি পৌঁছান তিনি।

 

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই পার্শবর্তী জেলা ও বিভিন্ন উপজেলা থেকে দলে দলে জনসভাস্থলে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ