২৩ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন


সিলেটে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 


রোববার (২৩ আগস্ট) সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  


পূর্বাভাসে বলা হয়, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এ সময়ে সিলেট অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


রোববার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৬৮ শতাংশ।


আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।


অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেটে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ ভারীবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় অস্থায়ীভাবে দমকাও হাওয়া বইতে পারে।


আগামীকাল সোমবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

বৃষ্টি, বজ্রবৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা, দমকা হাওয়া, আর্দ্রতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ