২৩ আগস্ট ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সুনামগঞ্জে বাংলাদেশ ইন্ডিজেনাস মেডিকেল সোসাইটির নতুন কমিটি

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন


সুনামগঞ্জে বাংলাদেশ ইন্ডিজেনাস মেডিকেল সোসাইটির (বিআইএমএস) ২১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (২২ আগস্ট) সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।


নতুন কমিটিতে ডা. রেজাউল করিম আকন্দকে সভাপতি, ডা. মো. শিহাব উদ্দীনকে সাধারণ সম্পাদক এবং ডা. ইয়াসিন আরাফাতকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।


কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন ডা. এখলাছুর রহমান ও ডা. সেলিম আহমদ চৌধুরী।


সহসভাপতি পদে ডা. ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হরেন্দ্র বর্মণ মিঠু, প্রচার ও মিডিয়া সম্পাদক ডা. গোলামুর রহমান জিলানী, অর্থ সম্পাদক ডা. আলী হোসেন, আইনবিষয়ক সম্পাদক ডা. সুহেব আহমদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. শিরিনা শারমীন, সমাজকল্যাণ সম্পাদক ডা. সৈয়দ ওয়ালিউল্লাহ, অফিস সম্পাদক ডা. নয়ন সূত্রধর, গ্রন্থাগার সম্পাদক ডা. হাসান এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক ডা. আবু তালহা।


এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. নুরুন নাহার রুনা, ডা. পিন্টু পাল, ডা. শাহ্ মঞ্জুর আহমদ, ডা. রজত কুমার চন্দ, ডা. রতিন্দ্র সূত্রধর, ডা. গোপেশ চন্দ্র দে, ডা. বিলাসী দাশ ও ডা. সাদেকা আক্তার।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বাংলাদেশ ইন্ডিজেনাস মেডিকেল সোসাইটি, কমিটি, সুনামগঞ্জ, চিকিৎসক, স্বাস্থ্য, সংগঠন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ