২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

একটি রাজনৈতিক দল পোস্টাল ভোট দখলের নেয়ার চেষ্টা করছে: হবিগঞ্জে তারেক রহমান

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপি উন্নয়ন করতে চায়। যুবকদের বেকারত্ব দুর করতে কর্মসংস্থান সৃষ্টি করবে, একই সাথে মা- বোনদের হাতে ফেমিলিকার্ড ও কৃষকদের কৃষি কার্ড তুলে দেয়া হবে। দল নয় সরকারি ভাবে মানুষের পাশে থাকবে বিএনপি।’ 

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, ‘এসব উন্নয়ন করতে হলে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন, জামায়াতের সাথে ফজরের নামাজ পড়ে ধানের শীষে ভোট দিবেন।’ 

 

তারেক রহমান বলেন, ‘ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি রাজনৈতিক দল বিদেশিদের পোস্টাল ভোট দখলের নেয়া চেষ্টা করছে। রাজনৈতিক দলটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের এনআইডি কার্ড সংগ্রহ করছে এবং নাম্বারে টাকা দিচ্ছে। সকলকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে।’ 

 

এর আগে, তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার নির্বাচনী জনসভায় ভাষণ দিয়ে মৌলভীবাজার হয়ে হবিগঞ্জে পৌঁছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জনসভার মঞ্চে ওঠেন।

 

দিনভর মাঠের উত্তর পাশে তৈরি করা অস্থায়ী রাস্তা দিয়ে জেলার নয়টি উপজেলা, ছয়টি পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা মাঠে প্রবেশ করেন। তাদের মাথায় তারেক রহমানের ছবি সংবলিত ক্যাপ, হাতে দলীয় পতাকা ও রঙিন ফেস্টুন দেখা যায়।

 

হাজারো নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে শায়েস্তাগঞ্জের মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠের চারপাশে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও গুম হওয়া পরিবারের সদস্যদের জন্য মঞ্চের দক্ষিণ পাশে আলাদা একটি মঞ্চ প্রস্তুত করা হয়।


তারেক রহমানকে এক নজর দেখতে লাখো মানুষের ঢল নামে। জনসভায় সভাপতিত্ব করছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। সভা সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম আহবায়ক এম ইসলাম তরফদার তনু।


সভায় বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী  জি কে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দীন,  যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি  আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব, হবিগঞ্জ -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড.রেজা কিবরিয়া, হবিগঞ্জ-আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মো: ফয়সলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

তারেক রহমান, হবিগঞ্জ, জনসমাবেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ