একটি রাজনৈতিক দল পোস্টাল ভোট দখলের নেয়ার চেষ্টা করছে: হবিগঞ্জে তারেক রহমান
নির্বাচনযাত্রায় বিএনপি
প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন
মৌলভীবাজারে নির্বাচনী সমাবেশের পর এবার হবিগঞ্জ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা পৌণে ৬টায় তিনি মঞ্চে উপস্থিত হোন।
এর আগে, দুপুরে সিলেট ও সুনামগঞ্জ জেলার সমাবেশ শেষ করে মৌলভীবাজারে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখেন তারেক রহমান। পরে সেখান থেকে সড়ক পথে রাজধানীর উদ্দেশে যাত্রা শুরু করে তাঁর গাড়িবহরটি। নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে পথিমধ্যে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগদেন তারেক রহমান।
হবিগঞ্জে প্রধান অতিথির বক্তব্য শেষে পথিমধ্যে আরও বেশ কয়েকটি জেলায় জন সমাবেশ করার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।
তারেক রহমান, হবিগঞ্জ, জনসমাবেশ