২৩ আগস্ট ২০২৬

অভিবাসন

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণে কর্মশালা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত অভিবাসীদের পুনঃএকত্রীকরণ বিষয়ে ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ব্র্যাক কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


প্রবাস বন্ধু ফোরামের সভাপতি সাংবাদিক তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ দেব। এতে সুনামগঞ্জ জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম ও জগন্নাথপুরের প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী উপস্থিত ছিলেন।


কর্মশালায় বক্তব্য দেন প্রবাস বন্ধু ফোরামের সহসভাপতি আমিরুন নেছা, যুগ্ম সাধারণ সম্পাদক অশোক রজ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক তপন সেন, তথ্য ও প্রচার সম্পাদক বিপ্লব দেবনাথ এবং সদস্য একা রানী গোপ, খালেদা বেগম, জাহেদা বেগম, আখি ধর ও মনিকা রানী দাস।


এ ছাড়া স্থানীয় সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধি কর্মশালায় অংশ নেন।


আয়োজকেরা জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের সহযোগিতায় ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বিদেশফেরত অভিবাসীদের সমাজে পুনঃএকত্রীকরণ এবং তাঁদের টেকসইভাবে পুনর্বাসনে সহায়তা করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।


শেয়ার করুনঃ

অভিবাসন থেকে আরো পড়ুন

নিরাপদ অভিবাসন, বিদেশফেরত, পুনঃএকত্রীকরণ, কর্মশালা, জগন্নাথপুর, ব্র্যাক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ