সংসদে চার মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন
রাজনীতি
প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন
জাতীয় সংসদে চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এসব কমিটি পুনর্গঠন করা হয়।
এর আগে, প্রধানমন্ত্রীর পক্ষে পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। পরে তা সংসদে গৃহীত হয়।
পুনর্গঠিত চারটি কমিটি হলো— আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পুনর্গঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরকে। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. আবুল কালাম। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মো. খালেদ হোসেন মাহবুবকে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জহরত আদিব চৌধুরী।
সংসদ, স্থায়ী কমিটি, মন্ত্রণালয়, পুনর্গঠন, সংসদীয় কমিটি, ডেপুটি স্পিকার