৩১ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

কমলগঞ্জে ব্যবসায়ী সমিতির নির্বাচনে হেরে হার্ট অ্যাটাকে প্রার্থীর মৃত্যু

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৬ ৯:২৬ অপরাহ্ন


মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদনগর বাজার পতনঊষার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সদস্য পদে পরাজয়ের পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তেরা মিয়া (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।


রোববার (৩০ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তেরা মিয়া পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাজারের প্রবীণ ব্যবসায়ী তেরা মিয়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। রাতে ফলাফল জানার পর থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন।


পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল আটটার দিকে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তার বুকে ব্যথা বেড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 


এ বিষয়ে নিহত তেরা মিয়ার নাতি ইসলাম মিয়া জানান, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে (তেরা মিয়া) মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রয়োজনীয় পরীক্ষার-নিরীক্ষা শেষে বেডে নেওয়ার পর মৃত্যু বরণ করেন। তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কমলগঞ্জ, ব্যবসায়ী সমিতি, নির্বাচন, পরাজয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ, তেরা মিয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ