মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনকে বেআইনি বললেন শিশির মনির
রাজনীতি
প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৬ ২:৫৫ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, দলটির নেতা তোফায়েল আহমদ, সোহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এনসিপির দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত জেলা এনসিপির সাবেক যুগ্ন সম্পাদক তামিম আহমদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় মামলা করেছেন।
মামলা বাদী তামিম আহমেদের অভিযোগ, এনসিপির পদ দেওয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তার কাছে চাঁদা দাবি করেন এবং মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়া উত্তর বাজার এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়।
জেলা এনসিপি আহ্বায়ক খালেদ আহমদ জানান, বিষয়টি তারা অবগত আছেন এবং এ বিষয়ে দলীয়ভাবে তদন্ত করা হবে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার তাদের আদালতের পাঠানো হবে।
এনসিপি, সংঘর্ষ, মৌলভীবাজার, গ্রেপ্তার, কুলাউড়া, রাজনৈতিক কোন্দল