হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৬ ৮:১১ অপরাহ্ন
‘আলোকিত হোক পথ, আলোকিত হোক গ্রাম’ স্লোগানে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আটঘর ফকিরবাড়ী (ইলামেরগাঁও) গ্রামের রাস্তায় স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। গ্রামের বাসিন্দা ও প্রবাসীদের উদ্যোগে এবং মরহুম হাজী শাহ তেরাব আলী অ্যান্ড সামছুল আলম ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে এসব লাইট স্থাপন করা হয়।
গতকাল শনিবার দুপুর ৩টায় আটঘর গ্রামে লাইটিং স্থাপনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গ্রামের প্রবীণ মুরব্বি শাহ আব্দুল আজিজ সভাপতিত্ব করেন। লাইটিং স্থাপনের উদ্বোধন করেন বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সামছুল ইসলাম বলেন, আটঘর ফকিরবাড়ী গ্রামের লাইটিং শুধুই রাস্তা আলোকিত করবে না, বরং আমাদের এক উন্নত ও আধুনিক ভবিষ্যতের প্রতীক হবে। বিদ্যুৎয়ের এই স্ট্রিট লাইটগুলো গ্রামের রাতের নিরাপত্তা নিশ্চিত করবে। গ্রামের উন্নয়ন প্রবাসীদের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের সকল গ্রামে এমন লাইটিংয়ের জন্য প্রবাসীদের নজর দিতে আহবান জানান।
অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী শাহ সিরাজ আলী ভিডিও কলের মাধ্যমে বলেন, আমাদের গ্রামের অন্ধকার রাস্তাঘাট ও জনবহুল স্থানে গ্রামের রাতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রবাসে থেকেও মানুষের অসুবিধার কথা চিন্তা করে তাদের চলাচলে সুবিধা এবং সামাজিক কার্যক্রম বাড়াতে আমরা এই পদক্ষেপ নিয়েছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি গিয়াস উদ্দিন, খালিক মিয়া, দিলওয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তছলিম আলী, স্বেচ্ছাসেবক দল নেতা তাজেক আলী, ইসলাম উদ্দিন, সংগঠক শাহ ফারুক আহমদ, শাহ মো. আব্দুল মালিক, শাহ মো. ইকবাল আহমদসহ পঞ্চায়েত কমিটির সদস্য, যুবসমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে দোয়া করা হয়। পরে গ্রামের বাসিন্দাদের মধ্যে সিন্নি বিতরণ করা হয়।
স্ট্রিট লাইট, বিশ্বনাথ পৌরসভা, আটঘর ফকিরবাড়ী, প্রবাসীদের উদ্যোগ, গ্রামের উন্নয়ন, তেরাব আলী ট্রাস্ট