২৯ আগস্ট ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

তাহিরপুরের পর্যটন স্পট নীলাদ্রিতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট নীলাদ্রি লেক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। 


শুক্রবার বিকেলে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নির্দেশনায় নীলাদ্রি লেক এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। 


পরিচ্ছন্নতা কার্যক্রমে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের অন্তত শতাধিক নেতাকর্মী অংশ নেন। 


 সময় আগত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, পলিথিন বা অন্যান্য বর্জ্য ফেলা থেকে আমাদের বিরত থাকতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।


পাশাপাশি নীলাদ্রি লেক এলাকায় ভাসমান দোকানীদের প্রতিও একই আবেদন জানিয়ে তিনি বলেন, দোকান, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিষ্কার ও সুন্দর রাখতে নিয়মিত উদ্যোগ নিতে হবে সবার। কারণ এটি শুধু সৌন্দর্য্যের জায়গা নয়, বরং আমাদের অর্থনীতি ও সম্ভাবনার গুরুত্বপূর্ণ অংশ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

তাহিরপুর, পর্যটন, নীলাদ্রি লেক, বিএনপি, পরিচ্ছন্নতা, পরিবেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ