হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মীর মো. আব্দুল মোমিন নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম মোমিন হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার বাসিন্দা এবং মৃত মীর বারেকের ছেলে।
জানা যায়, দুপুরে মোমিন বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার এসআই শাওন আহমেদ রিজাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
শিক্ষার্থীর মৃত্যু, পুকুরে ডুবে, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, মীর মো. আব্দুল মোমিন, শ্যামলী এলাকা, ফায়ার সার্ভিস