৩১ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

চুনারুঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন


হবিগঞ্জের চুনারুঘাটে সোহাগ মিয়া (২০) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সোহাগ মিয়া চিমটিবিল সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 


নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু চড়াতে যান। এ সময় বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। গুলির পর সোহাগের কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখেন স্বজনেরা। 


নিহতের চাচা আব্দুল কাদির জানান, উদ্ধারের পর সোহাগকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা পরীক্ষা-নিরীক্ষা করে সোহাগকে মৃত ঘোষণা করেন।


এ অবস্থায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত বিচারের দাবি জানান তিনি। 


এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 


হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ‘বিএসএফ তাকে গুলি করেছে কিনা বিষয়টি নিশ্চিত নয়। তবে এটা ভারতীয় বেসামরিক দুষ্কৃতকারীদের কাজ হতে পারে বলে ধারণা করেন তিনি।  


তিনি আরও জানান, নিহত যুবক ভারতের বেশ ভেতরে চলে গিয়েছিল। জায়গাটি পাহাড়ি এলাকা এবং ঘনজঙ্গল। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

চুনারুঘাট সীমান্ত, গুলিবিদ্ধ যুবক, মরদেহ উদ্ধার, বিএসএফ, চিমটিবিল সীমান্ত, সোহাগ মিয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ