সিকৃবির সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি হলেন সামিউল ও মেহেতা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
বিশ্বনাথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখাতে ছাত্র-শিক্ষক এর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার উত্তরনবিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পিস ফেসিলেটর গ্রুপ (পিএফজি) পিস অ্যাম্ভাসেডর প্রভাষক অফিয়া রশিদ এর সভাপতিত্বে ও পিস অ্যাম্ভাসেডর প্রভাষক নাসরিন জাহানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর কুদরত পাশা। প্রধান অথিতর বক্তব্য রাখেন, উত্তর বিশ্বনাথ আজমদ উল্লাহ ডিগ্রীকলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ।
বক্তব্য রাখেন, বিশ্বনাথ পিএফজির সদস্য ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সমন্ময়ক সাংবাদিক বদরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পিএফজি সদস্য কাওছার খান, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি ও পিএফজি আন্তঃধর্মীও কমিটির আহবায়ক আবুল বসর মোঃ ফারুক, প্রভাষক সালমা বেগম, পিএফজি সদস্য হোশাহীন আহমদ শাহীন, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সিলেট জেলার মাঠ সমন্ময়ক কুদরত পাশা, ইয়ুথ অ্যাভাসেডর ও ছাত্রদল নেতা শাহ টিপু, হাজেরাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ এবং সামাজিক সমস্যার সম্মিলিত সমাধানে সংগঠনটি নিরলসভাবে ভূমিকা রাখছে। বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি জোরদারে পিএফজির কার্যক্রম অব্যাহত রয়েছে।
বক্তারা বলেন, একটি জাতির উন্নতির জন্য অবশ্যই শিক্ষার ভূমিকা অনিস্বীকার্য। শিক্ষার পাশাপাশি সুশিক্ষা গ্রহণ করা উচিত। শিক্ষকদেরসহ গুনিদের সম্মান দিলে নিজেও সম্মানিত হবেন।
যে সমাজে গুণীর কদর নেই, সে সমাজে গুণী জন্মায় না।গুণীজন ও প্রতিভাবান মানুষকে সম্মান ও মূল্যায়ন করলে সমাজে আরও গুণী মানুষ তৈরি হয়। তারা আরোও বলেন, নির্বাচনকালীন সুন্দর পরিবেশ, উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ, ও নির্বাচন উত্তর নির্বাচনের পরিবেশ এবং নির্বাচন পরবর্তী দলমত নির্বিশেষে সকলের শান্তি ও সম্প্রীতির সঙ্গে সহ অবস্থানের বর্ণনা তুলে ধরেন।
সভায় ছাত্র শিক্ষকরা সকলস্থরে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্বনাথ, শান্তি-সম্প্রীতি, ছাত্র-শিক্ষক, মতবিনিময় সভা, শিক্ষা, পিএফজি