২৬ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / বন্যপ্রাণী সংরক্ষণ

শ্রীমঙ্গল ধানক্ষেত থেকে অজগর সাপ উদ্ধার

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার ভাড়াউড়া বাগান রোড এলাকার একটি ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।



জানা যায়, বিকেলে ভাড়াউড়া বাগান রোড এলাকায় আউশ ধান কাটার সময় শ্রমিকেরা অজগরটি দেখতে পান। সাপটি দেখে ভয়ে তাঁরা ধান কাটার কাজ বন্ধ করে দেন। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হয়।


খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।


শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

অজগর সাপ, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল বন বিভাগ, ধানক্ষেত, সাপ উদ্ধার, পরিবেশকর্মী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ