২৬ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন


সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


বুধবার (২৬ আগস্ট) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।


ফেসবুক পোস্টে এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ব্যক্তি, ম্যাজিস্ট্রেটের নির্দেশে গ্রেপ্তার ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।


অভিযানে ২০টি ইয়াবা বড়ি, ২২ বোতল এসকাফ ও ২ বোতল ফায়ারডিল উদ্ধার করা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করে এসএমপি। 


এদিকে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ১২৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৫৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৬৮টি যানবাহন আটক করা হয়েছে।


এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ হয়েছে। নিরাপদ সিলেট গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

পুলিশি অভিযান, গ্রেপ্তার, সিলেট, অপরাধ দমন, মাদক উদ্ধার, যানবাহন আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ