২৫ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সিকৃবির সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি হলেন সামিউল ও মেহেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একাডেমিক কাউন্সিলের ৪৯তম সভায় প্রত্যক্ষ ভোটে সিন্ডিকেটের দুই সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ ভোট পেয়েছেন প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী মেহেতা জুল ইসলাম।


মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে একাডেমিক কাউন্সিলের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কাউন্সিলের ১৪৯ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।


প্রত্যক্ষ ভোটে নির্বাচিত দুই শিক্ষক প্রতিনিধি সিন্ডিকেট সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমে গতিশীলতা আনবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


এদিকে সিন্ডিকেটের দুই সদস্য নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিকৃবি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিন্ডিকেট, শিক্ষক প্রতিনিধি, সামিউল আহসান তালুকদার, কাজী মেহেতা জুল ইসলাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ