২৭ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সুনামগঞ্জে যুবলীগ নেতা রঞ্জিত গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৬ ৭:২০ অপরাহ্ন


সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ও বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।


সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে মঙ্গলবার রাতে সুনামগঞ্জ সদর হাসপাতাল এলাকা থেকে রঞ্জিত চৌধুরী রাজনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।


পুলিশ জানায়, সম্প্রতি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুরে এবং এর আগে লক্ষণশ্রী ইউনিয়নের চেকনিখাড়া এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করার ঘটনায় করা মামলায় রঞ্জিত চৌধুরী রাজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে। 


এ ছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট শহরের পুরাতন বাসস্টেশনে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি বলে জানিয়েছে পুলিশ।


সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ বলেন, রাজনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

যুবলীগ নেতা, গ্রেপ্তার, কারাগার, মামলা, রঞ্জিত চৌধুরী রাজন, নিষিদ্ধ সংগঠন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ