২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

জনসভার মঞ্চে তারেক রহমান ডেকে নেওয়ায় যা বলছেন সেই হাজী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ৩:২৬ অপরাহ্ন


সিলেটের বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার ওমরাহ বা হজ্ব করেছেন এমন একজন ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় সময় সমাবেশের সামনের সারিতে বসা একজন মুরব্বী নজরে পড়ে তারেক রহমানের। 

তারপর তাকে নেওয়া হয় মঞ্চে। তারেক রহমান তার কুশল বিনিময় করে কিছু প্রশ্ন করেন এবং তিনি সেগুলোর উত্তর দেন। পুরো বিষয়টি জনসভায় উপস্থিত লাখো মানুষের নজর কেড়েছে।‘

তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করা ও তার প্রশ্নের উত্তর দেয়া ব্যক্তির নাম এটিএম হেলাল। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভা চলাকালে এ ঘটনা ঘটেছে। 

সমাবেশের এক পর্যায়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এটিএম হেলালকে মঞ্চে তুলে তিনটি প্রশ্ন করেন। তারেক রহমান বলেন, আপনি হজ্ব বা ওমরাহ করেছেন? জবাবে এটিএম হেলাল বলেন, ওমরাহতে করেছি ২০১৬ সালে। হজ্বে গিয়েছি ২০১৭ সালে। 

পরে তারেক রহমান তাকে জিজ্ঞেস করেন- আপনি কাবা শরিফে গিয়েছেন? কাবা শরিফের মালিক কে? উত্তরে তিনি বলেন আল্লাহ। তারপর তারেক রহমান আরও প্রশ্ন করেন-বেহেশত ও দোযখের মালিক কে? জবাবে এটিএম হেলাল একই উত্তর দেন 'আল্লাহ'।

এর পর তিনি বলেন, আরে ভাই, যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না, তাহলে কি দাঁড়ালো, নির্বাচনের আগেই একটি দল এই দিবো ওই দিবো বলছে, টিকিট দিবো বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে। 

তিনি বলেন, যার মালিক আল্লাহ, যার অধিকার শুধুমাত্র আল্লাহর। সবকিছুর অধিকারের উপরে আল্লাহর অধিকার। কাজেই একটি মহল নির্বাচনের আগে মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে বুছে নেন। তারা মানুষের সঙ্গে শিরক করছে। নাউজুবিল্লাহ।

কাকতালিয়ভাবে দলের শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় ও কাছে যাওয়ার বিষয়ে এক প্রতিক্রিয়ায় এটিএম হেলাল বলেন, ‘আল্লাহতালা যদি খাশ মনে কোন কিছু চান তিনি সেটি অবশ্যই পূরণ করেন আমি এটির আজকে প্রমাণ পেয়েছি, উনি বিদেশ থেকে আসার পরই আমার খুব ইচ্ছে ছিল উনার সাথে দেখা করার, কিন্তু আল্লাহ যে আমাকে এমন সম্মানে সাথে মঞ্চে ডেকে নিয়ে আসবেন আমি কখনো ভাবিনি।‘

তিনি আরও বলেন, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে উনি যখন বাড়ি জিজ্ঞেস করেছি তখন যখন সুনামগঞ্জের শান্তিগঞ্জ বললাম। তখন তিনি সবার উদ্দ্যেশে বলেছেন উনি কি আপনাদের মানুষ, তখন সবাই এক কণ্ঠে যখন হ্যা বলেছে সেটি আমার খুব ভালো লেগেছে।‘


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

তারেক রহমান, বিএনপি, প্রচার মিছিল, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ