একটি রাজনৈতিক দল পোস্টাল ভোট দখলের নেয়ার চেষ্টা করছে: হবিগঞ্জে তারেক রহমান
নির্বাচনযাত্রায় বিএনপি
প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ১:৪২ অপরাহ্ন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি মহল দেশে ষড়যন্ত্রের চেষ্টা করছে। যারা ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতো ব্যালট ডাকাতির ষড়যন্ত্র চলছে। দেশের জনগণ ৫ আগস্ট প্রমাণ করেছে যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে পারবে। এবারও পারবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি এবার নির্বাচিত হলে নবী করিম (সা.) এর ন্যায় পরয়ানতার দেশ পরিচালনা করবে। একটি মহল মানুষকে নির্বাচনের আগেই ঠকাচ্ছে। এরা নির্বাচনের পরেও ঠকাবে। কারণ যেটার মালিক আল্লাহ সেটা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। অথচ তারা বলছে এটা দিবে, ওটা দিবে।।এরা শিরক করছে।
অমুক দেখেছি, তমুক এবার নতৃন কিছু দেখেন যারা এরকম বলছে তাদের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব লোকদের, ১৯৭১ সালেই মানুষ দেখে নিয়েছে। তাদের কারণে মুক্তিযুদ্ধে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। তাদের কুফুরির বিরৃদ্ধে প্রতিবাদ করতে হবে।
তারেক রহমান বলেন, বিগত ১৫ বছরের উন্নয়নে নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশ পাঠানো হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই।
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ও দেশের অর্থনীতির উন্নয়ন করা হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে সারাদেশে খাল খনন করা হবে। খাল খনন করে কৃষকদের পাশে দাঁড়াবো। আমরা কৃষকদের উন্নয়ন করতে চাই। ১২ তারিখ ভোট দিয়ে নির্বাচিত করলে কৃষকদের পাশে দাড়াতে পারবো।
কীভাবে বাংলাদেশ একটি দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল আমরা ভৃলিনি উল্লেখ করে তিনি বলেন, দিল্লি নয়-পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে গ্রাম ও শহরের সকল দূস্থ পরিবারকে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। যাতে পরিবারের সকলের সহযোগীতা বাড়বে। এজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, আমরা সকল শিক্ষিত মা বোনকে স্বনির্ভর করতে চাই। লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান তৈরি করা হবে। প্রশিক্ষন দিয়ে দক্ষ করে গড়ে তুলতে চাই।
এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটের সময় মাদরাসা মাঠে জনসভার মঞ্চে ওঠেন তিনি।
এসময় মাঠজুড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এসময় স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভার মাঠ।
মঞ্চে উঠার সময় তিনি হাত তুলে সবাইকে অভিবাদন জানান। এসময় লাখো নেতকর্মীও তাকে হাত তুলেন স্বাগত জানান।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে গুম হয়েছে, কিন্তু মাথা নতো করেন না। তারেক রহমানের আজকের নতুন বাংলাদেশের যাত্রা।
তিনি বলেন, আজকে একটি দল কুৎসা রটাচ্ছে। এরা মানুষের ভোট পাবে না। এরা স্বাধীনতা বিরোধী। আজকে লড়াই এদের বিরুদ্ধে।
জনসভা মঞ্চে ওঠার আগে বৃহস্পতিবার সকালে হোটেল গ্রান্ড সিলেটে তরুণ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান।
এর আগে, সকাল ১০টা ৫০ মিনিটের সময় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রথম নির্বাচনী জনসভার কার্যক্রম শুরু হয়েছে। শুরু থেকেই স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দিচ্ছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
সিলেট, জনসভা, তারেক রহমান