২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ১:০০ অপরাহ্ন


ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় মঞ্চে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১২ টায় মঞ্চে উপস্থিত হন তিনি। এ সময় মাঠজুড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

এর আগে, আজ সকালে হোটেল গ্রান্ড সিলেটে তরুণ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

তাঁর পুণ্যভূমি সিলেট সফরের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলো। জনসভাস্থলে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা আগে থেকেই উপস্থিত ছিলেন। দলীয় নেতাদের সংক্ষিপ্ত বক্তব্যের পর তিনি সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে রাত ১টার দিকে গাড়িবহর নিয়ে শ্বশুরবাড়ি পৌঁছান তিনি। 

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই পার্শবর্তী জেলা ও বিভিন্ন উপজেলা থেকে দলে দলে জনসভাস্থলে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

বিএনপি, চেয়ারম্যান, তারেক রহমান, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ