একটি রাজনৈতিক দল পোস্টাল ভোট দখলের নেয়ার চেষ্টা করছে: হবিগঞ্জে তারেক রহমান
নির্বাচনযাত্রায় বিএনপি
প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ১২:১০ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আয়োজিত সিলেটের সমাবেশে এবার বক্তব্য রাখছেন সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদ সদস্য প্রার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর আলিয়া মাদরাসা মাঠের জনসভায় পর্যায়ক্রমে অতিথিদের বক্তব্য শুরু হয়।
এর আগে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়। সমাবেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আম্বরখানা মসজিদের খতিব মুফতি মাওলানা সালেহ আহমদ।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীরর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় বিমানযোগে সিলেটে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে গাড়িবহর নিয়ে রাত ১টার দিকে শ্বশুরবাড়ি বিরাইমপুরে পৌঁছান তিনি। সেখানে আবেগঘন পরিবেশে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান, বিএনপি, প্রচার মিছিল, সিলেট