২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

মঞ্চে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় মঞ্চে উঠেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি মঞ্চে উপস্থিত হলে মাঠজুড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এদিকে, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

এর মধ্য দিয়ে পুণ্যভূমি সিলেট থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলো। জনসভাস্থলে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা আগে থেকেই উপস্থিত ছিলেন। দলীয় নেতাদের সংক্ষিপ্ত বক্তব্যের পর তিনি সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন।


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

সিলেট, জনসভা, তারেক রহমান, মির্জা ফখরুল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ