একটি রাজনৈতিক দল পোস্টাল ভোট দখলের নেয়ার চেষ্টা করছে: হবিগঞ্জে তারেক রহমান
নির্বাচনযাত্রায় বিএনপি
প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে সিলেটে বিএনপির প্রথম জনসভা শুরু হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আম্বরখানা মসজিদের খতিব মুফতি মাওলানা সালেহ আহমদ।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীরর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভাকে ঘিরে মঞ্চসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সিলেট, জনসভা, তারেক রহমান