২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

সাড়ে ১১টায় সিলেটবাসীর উদ্দেশে জনসভায় বক্তব্য রাখবেন তারেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ন

ছবিঃ ফাইল ছবি

মাত্র আড়াই ঘণ্টা পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভাকে ঘিরে মঞ্চসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার পূণ্যভূমি সিলেট থেকে জনসভা আয়োজনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাত ১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুরে তাঁর শ্বশুরবাড়িতে যান।

বিরামপুরে এক আবেগঘন পরিবেশে আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান হাজারো মানুষের উপস্থিতিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এদিকে তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেন। জনসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

সিলেট, জনসভা, তারেক রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ