জেলা পর্যায়ে মন্ত্রী-এমপিদের দায়িত্বে সমন্বয়হীনতার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
রাজনীতি
প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৫ অপরাহ্ন
সিলেটে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে বিমানযোগে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর।
একদিনের সরকারি সফরে সিলেটে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে সীমান্ত নিরাপত্তা ও নজরদারি–সংক্রান্ত একটি প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, ড্রোন প্রদর্শনী, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা এবং সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং রয়েছে।
সফরসূচি অনুযায়ী, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে যান। সেখানে চা-বিরতির পর দুপুর ১২টা ১০ মিনিটে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র পর্বে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
পরে দুপুর সাড়ে ১২টায় প্রশিক্ষণকেন্দ্রটি পরিদর্শন এবং বেলা ১২টা ৫০ মিনিটে আয়োজিত ড্রোন প্রদর্শনী উপভোগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর ১টা ২০ মিনিটে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে তার।
এরপর বিজিবি অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ শেষে বিকেল সাড়ে ৩টায় সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেবেন তিনি। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধান বক্তা হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের উপস্থিত থাকার কথা রয়েছে।
সফরের কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।
সিলেট, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রীর সিলেট সফর, ওসমানী বিমানবন্দর, বিজিবি, সীমান্ত নিরাপত্তা, বিএনপি