৩১ আগস্ট ২০২৬

রাজনীতি / সরকার

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন


সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমানকে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমানকে এসবিতে বদলি করা হয়েছে। নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


চলতি বছরের ৫ মে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পান ড. মো. জিল্‌লুর রহমান। এর আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারের দায়িত্ব পালন করেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

ডিআইজি, বদলি, জিল্‌লুর রহমান, জাহাঙ্গীর হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ