শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে নিখোঁজ, রাতে ড্রেনে মিলল নারী শ্রমিকের মরদেহ
দৈনন্দিন
প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫১ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টাওয়ার থেকে জামিল আহমেদ নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে মিনাটিলা বিওপির টাওয়ার থেকে সহকর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জামিল আহমেদ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীন মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে কোনো এক সময় বিওপির টাওয়ারে জামিল আহমেদকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তাঁর সহকর্মীরা। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গলায় ফাঁস লাগানো অবস্থায় বিজিবির এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’
পুলিশ জানিয়েছে, জামিল আহমেদের মৃত্যুর পেছনে কোনো কারণ বা প্রেক্ষাপট সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিজিবি ও পুলিশ পৃথকভাবে তদন্ত করছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তাপুর, সিলেট, বিজিবি সদস্য, জামিল আহমেদ, মিনাটিলা বিওপি, ঝুলন্ত মরদেহ, বিজিবি, আত্মহত্যা