নেপালে আকস্মিক বন্যায় ৫৫ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে সাময়িকভাবে দমকা হাওয়া ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (২৬ আগস্ট) সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের আবহাওয়া আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৬০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
পূর্বাভাসে আরও বলা হয়, বৃষ্টির সময় সাময়িকভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আগামীকাল বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে।
তাপমাত্রা, ভারী বর্ষণ, আবহাওয়া, বৃষ্টিপাত, আর্দ্রতা, সিলেট