০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

তাহিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩ জুন, ২০২৫ ৭:২৭ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বৌলাই নদীতে ডুবে তাসমিন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলা সদরের রতনশ্রী গ্রাম সংলগ্ন বৌলাই নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর পিতা মুবারক মিয়া জানান, দুপুরে পরিবারের সবার অজান্তে খেলার ছলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় তাসমিন। পরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির সামনে থাকা বৌলাই নদীর ঘাট থেকে পানিতে ভাসমান অবস্থায় শিশু তাসমিনের মরদেহ উদ্ধার করা হয়।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

পানিতে ডুবে শিশুর মৃত্যু, শিশুর মৃত, তাহিরপুর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ