২১ জুলাই ২০২৬

ব্যবসা-বাণিজ্য / বাজারদর

একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমলো ২ হাজার ১৫৮ টাকা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন


একদিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের জন্য ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।


মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

স্বর্ণের দাম, আজকের স্বর্ণের দাম , বাজুস, বাংলাদেশে স্বর্ণের দাম, ২২ ক্যারেট স্বর্ণের দাম, গোল্ড প্রাইস বাংলাদেশ, সোনার দাম, স্বর্ণের নতুন দাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ