২১ জুলাই ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

রাজনগরে দৃষ্টিশক্তি ফেরাতে একই পরিবারের তিনজনের চোখে সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ জুলাই, ২০২৬ ৮:২০ অপরাহ্ন


মৌলভীবাজারের রাজনগর উপজেলার একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধীসহ মোট ১৪ জনের চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনের চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে এ চিকিৎসাসেবা পরিচালিত হয়।

 

জানা গেছে, ১৪ জনের মধ্যে একজনকে সম্পূর্ণ সুস্থ পাওয়া গেছে। এছাড়া দুইজনকে প্রয়োজনীয় চশমা ও ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, বাকি ১১ জনের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে অস্ত্রোপচার প্রয়োজন।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অস্ত্রোপচার নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের প্রতিনিধিরা পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। চিকিৎসার প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল সম্পর্কে অবহিত হওয়ার পর পরিবারের সম্মতির ভিত্তিতে তিনজনের চোখের অস্ত্রোপচার করা হয়।

 

হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, তিনটি অস্ত্রোপচারই সফল হয়েছে। আগামীকাল রোগীদের চোখের ব্যান্ডেজ খোলা হবে। এরপর তাদের দৃষ্টিশক্তির উন্নতি পর্যবেক্ষণ করা হবে।

 

এদিকে, অস্ত্রোপচার প্রয়োজন এমন বাকি আটজনের ক্ষেত্রেও পরিবারের সম্মতির ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 

 

চিকিৎসকরা জানান, তিনজনের অস্ত্রোপচার সফল হয়েছে। আগামীকাল তাদের চোখের ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। এরপর তাদের দৃষ্টিশক্তির উন্নতি পর্যবেক্ষণ করা হবে।

 

মৌলভীবাজার জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (মিডিয়া) মো. মাহফুজুল হক অমি জানান, রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। আশা করি, অস্ত্রোপচারের ইতিবাচক ফলাফল দেখে পরিবারের অন্য সদস্যরাও চিকিৎসা গ্রহণে আগ্রহী হবেন। 


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

রাজনগর, মৌলভীবাজার, চক্ষু অস্ত্রোপচার, দৃষ্টিপ্রতিবন্ধী, বিএনএসবি চক্ষু হাসপাতাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ