২৫ জুলাই ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শনে নেতারা
দৈনন্দিন
প্রকাশঃ ২০ জুলাই, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন
সিলেটের কাষ্টঘর এলাকার সুইপার কলোনি পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সোমবার (২০ জুলাই) বিকেলে কলোনিটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে হরিজন সম্প্রদায়ের মানুষের বসবাসের পরিবেশ, পানি ও বিদ্যুতের সংকট এবং সামগ্রিক জীবনযাত্রার অবস্থা ঘুরে দেখেন সিসিক প্রশাসক । এ সময় দীর্ঘদিন ধরে অবহেলিত এ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন জানান, সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত এই কলোনিতে বর্তমানে হরিজন সম্প্রদায়ের ৪২৪ জন সদস্য বসবাস করছেন। তাদের মধ্যে ১১১ জন সিটি কর্পোরেশনে কর্মরত, ২৫ জন অন্য প্রতিষ্ঠানে চাকরি করেন এবং ১১৯ জন বেকার।
কলোনির সরু গলি, অপর্যাপ্ত আবাসন, নিরাপদ পানির সংকট এবং অনিরাপদ পরিবেশ দেখে উদ্বেগ প্রকাশ করেন সিসিক প্রশাসক। তিনি বলেন,নগর পরিচ্ছন্ন রাখতে হরিজন সম্প্রদায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে তাদের জীবনমান অত্যন্ত খারাপ। অতীতে তাদের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করব।
তিনি পরিচ্ছন্নতাকর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধি, চাকরিকালীন সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং তাদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি বেকার সদস্যদের কর্মসংস্থানের আওতায় আনার উদ্যোগও নেওয়া হবে বলে উল্লেখ করেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের দায়িত্ব যারা বেকার তাদের কাজে যুক্ত করা। আর যারা কাজ করছেন, তাদের মর্যাদা ও সুবিধা বাড়ানো। সবচেয়ে বড় কথা, তারা যেন মানুষের মতো সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কলোনিতে নিরাপদ পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে ঘিঞ্জি পরিবেশ থেকে বাসিন্দাদের পর্যায়ক্রমে উন্নত আবাসনে পুনর্বাসনের পরিকল্পনার কথাও জানান।
এ সময় সামাজিক সচেতনতার বিষয়েও গুরুত্বারোপ করেন সিসিক প্রশাসক। তিনি কলোনিবাসীদের মাদক গ্রহণ ও মাদক ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, নিজেদের ভবিষ্যৎ ও নতুন প্রজন্মকে রক্ষা করতে সবাইকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
সিসিক, আব্দুল কাইয়ুম চৌধুরী, কাষ্টঘর সুইপার কলোনি, হরিজন সম্প্রদায়, সিলেট সিটি কর্পোরেশন