সিলেটে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, ১২ ঘণ্টায় ঝরল ৫৫ মিলিমিটার বৃষ্টি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২০ জুলাই, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২০ জুলাই) সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসাইনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অনেক স্থানে দমকা হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা ছিল ৯৪ শতাংশ।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (১৯ জুলাই সকাল ৬টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৩৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে মঙ্গলবার (২১ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।
সিলেটের আবহাওয়া, আবহাওয়ার পূর্বাভাস, সিলেটে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, আবহাওয়া অধিদপ্তর