২৬ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

নবীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রতিনিধি, নবীগঞ্জ, হবিগঞ্জ

প্রকাশঃ ২৬ মে, ২০২৬ ২:৫৩ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (৯) তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


সোমবার বিকালে শিশুটিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।


পুলিশ ও ভুক্তভোগী পরিবারের জানায়, রোববার বিকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথে একই গ্রামের আফরোজ মিয়া ও তার এক সহযোগী শিশুটির মুখে গামছা বেঁধে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।


সেখানে শিশুটির ওপর নির্যাতন চালানো হয় বলে পরিবারের দাবি।


এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।


পরিবারের সদস্যরা জানান, ভয় ও সামাজিক সংকোচের কারণে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে সোমবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।


ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।



নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে এবং পরিবারের সঙ্গে কথা বলেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, নবীগঞ্জ, সংঘবদ্ধ ধর্ষণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ