কোরবানির চামড়া সংগ্রহে বিশেষ উদ্যোগ
চামড়া দ্রুত বিক্রির আহ্বান ডিসির, বিক্রি না হলে সংগ্রহ করবে প্রশাসন
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ মে, ২০২৬ ১:৫৯ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঢাকার খিলক্ষেত এলাকার আশিক আহমেদ (২৫) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আবুল বাশার (৩৫)।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার গভীর রাতে মোটরসাইকেলে করে তারা সিলেটের দিকে যাচ্ছিলেন। ভোরের দিকে নোয়াপাড়া সাহেবনগর গেইট এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজন।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আশিক আহমেদকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আবুল বাশার চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটার দিকে মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হবিগঞ্জ, মাধবপুর, ঢাকা-সিলেট মহাসড়ক, মোটরসাইকেল আরোহী, মৃত্যু, সড়ক দুর্ঘটনা