২৬ মে ২০২৬

ধর্ম / ইসলাম

সিলেটে কোথায় কখন ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ মে, ২০২৬ ৩:২০ অপরাহ্ন

ছবিঃ সিলেট শাহী ঈদগাহ ময়দানের মূল ফটক

সিলেটে আগামী বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় এই জামাতে অংশ নেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। একই সঙ্গে নগরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে একাধিক জামাতের আয়োজন করা হয়েছে


ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। জামাতে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।


নগরের দরগাহে হযরত শাহজালাল (র.) জামে মসজিদেও সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। আবহাওয়া প্রতিকূল হলে সেখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।


সরকারি আলীয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। এখানে নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।


নগরের কুদরত উল্লাহ জামে মসজিদে এবার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয়টি ৮টায় এবং তৃতীয়টি ৯টায় অনুষ্ঠিত হবে। যথাক্রমে ইমামতি করবেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং হাফেজ মাওলানা হোসাইন আহমদ।


এছাড়া কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৬টায়। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম। শাহপরান (র.) মাজার মসজিদেও সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


প্রতিবছরের মতো এবারও নগরের বিভিন্ন এলাকায় একাধিক ঈদ জামাতের মাধ্যমে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

সিলেট ঈদুল আজহা, শাহী ঈদগাহ, সিলেট ঈদের জামাত, দরগাহে শাহজালাল মসজিদ, আলীয়া মাদরাসা মাঠ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ