নবীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ এপ্রিল, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম রাশেদের বিরুদ্ধে একের পর এক গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে এসব অভিযোগ প্রকাশের পর এবার তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ সাদী রহমতউল্লাহ স্বাক্ষরিত একটি চিঠি প্রধান প্রকৌশলী বরাবর লিখিতভাবে পাঠানো হয়েছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকার বরাবর এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, শাল্লায় কর্মরত সহকারী প্রকৌশলী মো. রাশেদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকায় প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তাকে সিলেট সার্কেল থেকে অন্য সার্কেলে বদলি করার জন্য সুপারিশ করা হল।
একইসঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যেও চিঠিতে সুপারিশ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনায় তাকে দ্রুত বদলি করার জন্য প্রধান প্রকৌশলীকে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেকুজ্জামান বলেন, ‘তাকে আপাতত বদলি করার জন্য বলা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে যথোপযুক্ত শাস্তি প্রদান করা হবে।’
উল্লেখ্য, এর আগেও ইউএনডিপি প্রকল্প, সরকারি টিউবওয়েল স্থাপন ও বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ তুলে সিলেটভয়েসসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।
শাল্লা, সুনামগঞ্জ, জনস্বাস্থ্য প্রকৌশলী, মো. রাশেদুল ইসলাম, অনিয়ম-দুর্নীতির অভিযোগ