১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে বোন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ এপ্রিল, ২০২৬ ৬:০০ অপরাহ্ন


সিলেটে অভিযান চালিয়ে বোন হত্যার মামলার প্রধান আসামি আকবর হোসেন (৩২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক বিরোধের জেরে মাহমুদা বেগম (৪৫)কে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে আসামি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

র‌্যাব ৯, বোন হত্যা, আকবর হোসেন গ্রেপ্তার, সিলেট অভিযান, হত্যা মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ