সিলেটে লাইসেন্সবিহীন হাসপাতাল সিলগালা ও জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৬ ৯:১০ অপরাহ্ন
সিলেটে ‘নিষিদ্ধ ঘোষিত’ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
গতকাল শনিবার (১৮ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম (নিরস্ত্র) বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন।
আজ রোববার রাতে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন।
এসএমপি সূত্র জানায়, নগরীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে। এতে মিছিলে অংশ নেওয়া ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
এর আগে, গত শুক্রবার (১৭ জুলাই) ভোরে নগরীর টিবি গেইট এলাকার ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি টিবি গেইট হয়ে পূর্ব শাহী ঈদগাহ এলাকার শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত গিয়ে শেষ হয়।
পুলিশের দাবি, মিছিলে ২৫ থেকে ৩০ জন অংশ নেন। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। পরে ৫ থেকে ৬টি মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, "সন্ত্রাসবিরোধী আইনে ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"
সিলেট, ছাত্রলীগ, ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইন, এসএমপি