নবীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২ এপ্রিল, ২০২৬ ৫:২০ অপরাহ্ন
সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে প্রায় ২ লাখ ১৪ হাজার টাকার ভারতীয় কসমেটিকসসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দাশপাড়া এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবাহী একটি এ্যাপোলো বাস তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
এ ঘটনায় টাঙ্গাইল জেলার বাসিন্দা মো. ফিরোজ মিয়া (৪৬) ও মেহেদী হাসান (৪৫) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
শাহপরাণ (রহ.) থানার পুলিশ জানায়, উদ্ধার করা কসমেটিকসের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১৪ হাজার ৫০ টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহপরাণ থানা, ভারতীয় কসমেটিকস উদ্ধার, সিলেট পুলিশ অভিযান, দুইজন গ্রেপ্তার, বিশেষ ক্ষমতা আইন