জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ এপ্রিল, ২০২৬ ৬:৩২ অপরাহ্ন
সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে কান্দিগাঁও ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হক (৩৯) ও তার ভাই আব্দুল হাসিম (৪১)কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৬৩ বোতল বিদেশি মদ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জালালাবাদ মাদক, ইয়াবা উদ্ধার, সিলেট পুলিশ, মাদক অভিযান, গ্রেপ্তার