১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

শ্রীমঙ্গলে জুনায়েদ হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১ এপ্রিল, ২০২৬ ৪:০০ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যা মামলায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) ভুনবীর ইউনিয়নের ভুনবীর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মারুফ (২৪) ও জুয়েল মিয়া (২৭)।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, হত্যা মামলা, জুনায়েদ, গ্রেপ্তার, মৌলভীবাজার পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ