তাহিরপুরে হত্যা মামলায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন
সিলেটের মোগলাবাজারে বিসিক শিল্পনগরীর একটি কারখানায় অভিযান চালিয়ে চার হাজার চার শত চল্লিশ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) আলমপুর এলাকায় ফিজা অ্যান্ড কোং কারখানায় অভিযান চালিয়ে ১৪৮ বস্তা জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৬৪ হাজার টাকা। এ সময় আশরাফুল ইসলাম (২২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন সিলেট ভয়েসকে বলেন, 'ঈদের ছুটিতে ফিজা কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে ছিল। এই সুযোগে সিকিউরিটি ইনচার্জের সাথে মিলিত হয়ে চোরাচালানকারীরা ফিজা'র পিছনের গেইট দিয়ে এগুলো এনে রেখেছে। আমরা বাদী হয়ে একটা মামলা দায়ের করেছি। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।'
মোগলাবাজার, ভারতীয় জিরা উদ্ধার, সিলেট পুলিশ, বিসিক শিল্পনগরী, চোরাচালান