১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ মার্চ, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটিলিয়ন (র‌্যাব-৯)। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

 

পরে তার কাছে থাকা একটি কার্টন তল্লাশি করে ৪৫ বোতল বিদেশি মদ ও ২১ বোতল বিয়ার উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মো. তৌফিকুল হোসেন (২৪)। তিনি উপজেলার চেংবিলা এলাকার বাসিন্দা।

 

র‍্যাব-৯ এর অতিরিক্তি পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

র‌্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ এর একটি দল বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে সংরক্ষণ করেছিলেন।

 

অতিরিক্তি পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

র‍্যাব-৯, আটক গ্রেপ্তার, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ