নবীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৮ মার্চ, ২০২৬ ৮:৩২ অপরাহ্ন
সিলেটে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কোতোয়ালী থানার পশ্চিম কুয়ারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে এলাকার বাবর মিয়ার বাসার পেছনে প্রকাশ্যে ‘তীর-শিলং’ নামে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন কুয়ারপাড় এলাকার সাব্বির (২৬) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা খলিল মিয়া (৫২)। তিনি বর্তমানে সিলেট নগরে বসবাস করছেন।
মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী থানায় নন-এফআইআর দায়ের করা হয়েছে। আসামি‘দের আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট, জুয়াড়ি আটক, গ্রেপ্তার