২৫ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

শান্তিগঞ্জে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড দিনমজুরের বসতঘর

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৫ মার্চ, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন


আকস্মিক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এক দিনমজুরের বসতঘর লণ্ডভণ্ড হয়েছে। 

 

শনিবার (১৪ মার্চ) দিবাগত মধ্যরাতে আকষ্মিক ঘূর্ণিঝড়ে রঘুনাথপুর গ্রামের দিনমজুর আজাদ মিয়ার বসতঘর লণ্ডভণ্ড হয়ে যায়। 

 

এদিকে, বসতঘর হারিয়ে পরিবারের ৯ সদস্য নিয়ে তিনি বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন বলে জানা গেছে।

 

ক্ষতিগ্রস্ত আজাদ মিয়া জানান, শনিবার দিবাগত রাতে আকস্মিক ঘূর্ণিঝড় এলে কোনোকিছু বুঝে উঠার আগেই তাঁর বসতঘরের চালের টিন উড়ে যায়। ঘরের বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে। এতে তার বসতঘরের আসবাবপত্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

 

তবে এখন পর্যন্ত সরকারী, বেসরকারি কোনো সহযোগীতা পাননি বলে জানান তিনি। 

 

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. শাহজাহান বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ, লণ্ডভন্ড বসতঘর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ