২৪ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ মে, ২০২৬ ৮:০২ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

রোববার (২৪ মে) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এ ছাড়া সকাল ৯টায় সিলেটের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় কমে ৮৫ শতাংশে দাঁড়িয়েছে।

 

গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ ২৩ মে সকাল ৬টা থেকে ২৪ মে সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৭২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ২৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (২৫ মে) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, ঝড়-বৃষ্টি, বৃষ্টির পূর্বাভাস, সিলেট তাপমাত্রা, আবহাওয়া অফিস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ