ঈদের আগে আবারও বাড়ল সোনার দাম
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ২৫ মে, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ন
ঈদের আগে দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। নতুন দামে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার টাকায়। সোমবার (২৫ মে) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করে দাম বাড়ানো হয়েছে। নতুন দর একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ভরিতে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।
এছাড়া সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৪১ টাকায় বিক্রি হবে।
সোনার দাম বৃদ্ধি, বাজুস, স্বর্ণের দাম বাংলাদেশ,